ঈদুল ফিতর ফুটবল টুর্নামেন্ট ২০২৬
উৎসবের আমেজে আনন্দ আর ভ্রাতৃত্বের বন্ধনে শেষ হলো আমাদের এবারের “ঈদুল ফিতর ফুটবল টুর্নামেন্ট ২০২৬”।
এবারের টুর্নামেন্টে মোট ৩টি দল অংশগ্রহণ করেছিল:
হঠাৎ আতঙ্ক FC
পারলে ঠেকা (FC Mijjirpara)
ঠ্যাঙ সামলাইস FC
প্রতিটি দলে ৮ জন করে তুখোড় খেলোয়াড় নিয়ে শুরু হয় মাঠের লড়াই। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হয়েছে দুইবার করে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উত্তীর্ণ হয় পারলে ঠেকা (FC Mijjirpara) এবং হঠাৎ আতঙ্ক FC।
এন্ড দ্য চ্যাম্পিয়ন ইজ…
ফাইনালে দারুণ খেলা দেখিয়ে পারলে ঠেকা (FC Mijjirpara) টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে! চ্যাম্পিয়নদের এবং রানার-আপ দলসহ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে জানাই অভিনন্দন।
টুর্নামেন্টের হাইলাইটস:
চ্যাম্পিয়ন: পারলে ঠেকা (FC Mijjirpara) ![]()
রানার-আপ: হঠাৎ আতঙ্ক FC ![]()
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: কামাল হোসেন
গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): ড. মাহাদী মিরাজ
সেরা উদীয়মান খেলোয়াড়: মো. গালিব
ব্যস্ত জীবনের মাঝে এক টুকরো আনন্দ আর কমিউনিটির বন্ধন শক্ত করতেই আমাদের এই আয়োজন। যারা মাঠে এসে খেলেছেন এবং যারা গ্যালারি থেকে উৎসাহ দিয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।
ইনশাআল্লাহ, আগামীতেও বাসাতের পক্ষ থেকে এমন আরও সুন্দর সুন্দর আয়োজন থাকবে।
ঈদ মোবারক! ![]()
![]()
For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).
