Bangladesh Students' Association in Turkey BASAT

বাসাতের ৪ দিনব্যাপী বিশেষ ঈদ আয়োজন!

ঈদ মোবারক!

পবিত্র ঈদুল আজহার প্রাণঢালা শুভেচ্ছা 🌙💐

তুরস্কে অবস্থানরত সকল বাংলাদেশিকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।

যারা বাংলাদেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন, তাদের প্রতিও রইল আমাদের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা।

প্রবাসে ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারও BASAT আয়োজন করতে যাচ্ছে “ঈদ পুনর্মিলনী” সহ ৪ দিনব্যাপী বিশেষ ঈদ আয়োজন।

৪ দিনব্যাপী ঈদ উদযাপন কর্মসূচি

০১ | ঈদের আগের রাত (মঙ্গলবার)

ফুটবল টুর্নামেন্টের নিলাম, রাতের আড্ডা ও ডিনার

📍 এশিয়া লাউঞ্জ, ফাতিহ, ইস্তানবুল

০২ | ঈদের দিন (বুধবার)

🕌 ঈদের নামাজ

📍 ফাতিহ মসজিদ

নামাজ শেষে সকালের নাস্তা ও দেশীয় মিষ্টান্ন পরিবেশন

🏏 বিকেল ৫:০০ টায় ক্রিকেট প্রীতি ম্যাচ, ফাতিহ, ইস্তানবুল

০৩ | ঈদের দ্বিতীয় দিন (বৃহস্পতিবার)

⚽ ফুটবল টুর্নামেন্ট

🕛 দুপুর ১২:০০ টা

🏆 বিজয়ী দলের জন্য থাকবে বিশেষ পুরস্কার

📍 ইয়েনিকাপি, ফাতিহ, ইস্তাম্বুল

বাসাত ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ

🕣 সন্ধ্যা ৮:৩০ টা (মাগরিবের নামাজের পর)

📍 এশিয়া লাউঞ্জ, ফাতিহ, ইস্তানবুল

০৪ | ঈদের চতুর্থ দিন (শনিবার)

বাসাত ঈদ পিকনিক ও সাংস্কৃতিক আয়োজন

📍 বসফরাস

🕚 সকাল ১১:০০ টা

এছাড়াও ইস্তানবুলের বাহিরে আরও কয়েকটি শহরে আমাদের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হবে।

এই বছরের ঈদ পুনর্মিলনীতে থাকছে—

⚽ ব্যতিক্রমধর্মী খেলাধুলা

🍛 দেশীয় খাবারের বিশেষ আপ্যায়ন

🎤 সাংস্কৃতিক পরিবেশনাসহ আরও চমকপ্রদ আয়োজন

🇧🇩 তুরস্কে অবস্থানরত বাংলাদেশি ছাত্র, পেশাজীবী ও পরিবারবর্গ সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

📱 যোগাযোগ: +90 535 416 17 71

আপনাদের উপস্থিতিই আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলবে।

আসুন, সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

ঈদ মোবারক 🌙

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2025

error: Content is protected !!