BASAT Grand Iftar 2026 Successfully Held in Istanbul!
The Bangladeshi Students’ & Professionals’ Association in Türkiye (BASAT) successfully organized BASAT Grand Iftar 2026 on Sunday, March 15, 2026, in Istanbul. The program was attended by Bangladeshi students, professionals, academics, and international guests.
The program was inaugurated and moderated by Shahidul Islam, who briefly introduced BASAT and its activities. It began with recitation from the Holy Quran by Tanvir Uddin Jamal, followed by an Islamic song performed by Kamal Hossain. The inaugural speech was delivered by Md. Hussain, Vice President of BASAT.
Among the invited speakers were Dr. Sirajul Islam (Physician), Walid Bin Siraj (Planning Editor, Asia Desk – TRT World), Dr. Mahadi Miraz (Associate Professor, Atlas University), Prof. Dr. Muhammet Uzun, Yusuf Mugoya (President, TISUP), Advocate Samet Sönmez (Board Member, Bab-ı Âlem), and Tahir Alioğlu (Foreign Relations Coordinator, TÜGVA). The Honorable Consul General of Bangladesh in Istanbul, Mr. Muhammad Mizanur Rahman, sent his greetings and best wishes for the program.
Dua and Munajat were conducted by Mustafizur Rahman, and the concluding remarks were delivered by Rafikul Hasan Rafi, Assistant General Secretary of BASAT. The program was organized under the supervision of Syed Magfur Ahmad, Vice President of BASAT. At the end of the program, traditional Bangladeshi Iftar was served to the guests.
BASAT expresses its sincere gratitude to all guests, speakers, participants, volunteers, and well-wishers for their presence, support, and cooperation in making the program successful.
ইস্তানবুলে ‘বাসাত গ্র্যান্ড ইফতার ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত
তুরস্কে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস’ অ্যান্ড প্রফেশনালস’ অ্যাসোসিয়েশন ইন তুরস্ক (বাসাত) আয়োজিত ‘বাসাত গ্র্যান্ড ইফতার ২০২৬’ গত ১৫ মার্চ ২০২৬, রবিবার, ইস্তানবুলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী, শিক্ষক-গবেষক এবং বিভিন্ন দেশের সম্মানিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি উদ্বোধন ও সঞ্চালনা করেন শহিদুল ইসলাম। শুরুতে তিনি বাসাতের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর তানভীর আহমেদ জামাল-এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে কামাল উদ্দিন একটি ইসলামিক সংগীত পরিবেশন করেন।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাসাতের সহ-সভাপতি মোঃ হুসাইন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. সিরাজুল ইসলাম (চিকিৎসক), ওয়ালিদ বিন সিরাজ (Planning Editor, Asia Desk – TRT World), ড. মাহাদি মিরাজ (Associate Professor, Atlas University), প্রফেসর ড. মুহাম্মেত উজুন, ইউসুফ মুগোয়া (President, TISUP), অ্যাডভোকেট সামেত সোনমেজ (Board Member, Bab-ı Âlem), এবং তাহির আলিওগ্লু (Foreign Relations Coordinator, TÜGVA)।
এছাড়া ইস্তানবুলে নিযুক্ত বাংলাদেশের মাননীয় কনসাল জেনারেল জনাব মুহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে মোস্তাফিজুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সমাপনী বক্তব্য দেন বাসাতের সহকারী সাধারণ সম্পাদক রফিকুল হাসান রফি।
পুরো আয়োজনটি বাসাতের সহ-সভাপতি সাইয়্যেদ মাগফুর আহমদের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়। সবশেষে আগত অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা, অংশগ্রহণ ও সমর্থনের জন্য উপস্থিত সকল অতিথি, বক্তা, অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি বাসাত আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।
For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).
