Bangladesh Students' Association in Turkey BASAT

তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীর দারুণ সাফল্য: কুরআন হিফজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন 

🇧🇩
🏆

তুরস্কের ধর্ম মন্ত্রণালয় Diyanet İşleri Başkanlığı (দিয়ানেত) কর্তৃক আয়োজিত সম্মানজনক ‘আন্তর্জাতিক হিফযুল কুরআন ও সহিহ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৬’-এ গৌরবময় দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের কৃতি সন্তান, মেধাবী শিক্ষার্থী হাফেজ ওসমান গনি।

তুরস্কের মাটিতে এই অসাধারণ সাফল্যের মাধ্যমে তিনি শুধু নিজের প্রতিভারই স্বাক্ষর রাখেননি, বরং বাংলাদেশের নামকে বিশ্ব দরবারে আরও উজ্জ্বল ও সম্মানিত করেছেন। তাঁর এই অর্জন আমাদের সকলের জন্য গর্বের, অনুপ্রেরণার এবং আনন্দের এক অনন্য উপলক্ষ।

বাংলাদেশি স্টুডেন্টস’ অ্যান্ড প্রফেশনালস’ অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়ে (BASAT)-এর পক্ষ থেকে হাফেজ ওসমান গনিকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা ও দোয়া। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, ধারাবাহিক সাফল্য এবং দ্বীনের খেদমতে আরও বড় অবদান কামনা করি। 

💐
💐

For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2025

error: Content is protected !!