Bangladeshi Students’ & Professionals’ Association in Türkiye – BASAT এর সহকারী আইটি ও মিডিয়া সম্পাদক Mohammad Sayedul Mostain Taranga বর্তমানে ইস্তাম্বুলে অনুষ্ঠিত SAHA EXPO 2026-এ অংশগ্রহণ করছেন। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠানসমূহ যেমন ASELSAN এবং Bayraktar তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও সরঞ্জাম উপস্থাপন করছে, যা বৈশ্বিক অঙ্গনে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
এবারের প্রদর্শনীর অন্যতম আলোচিত বিষয় YILDIRIMHAN যা একটি Liquid Fuel চালিত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (ICBM) হিসেবে উপস্থাপিত হয়েছে। এটি তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণাদায়ক। বাংলাদেশি স্টুডেন্টস’ অ্যান্ড প্রফেশনালস’ অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়ে (BASAT)-এর পক্ষ থেকে Mohammad Sayedul Mostain Taranga কে জানাই আন্তরিক অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা ও দোয়া।
আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, ধারাবাহিক সাফল্য এবং আগামীর দিনে আরও বৃহত্তর অবদানের প্রত্যাশা করি।
For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).
