তারিখ: ২৮ মে, ২০২৬ (বৃহস্পতিবার) (দুপুর ১২:০০টা)
স্থান: ইয়েনিকাপি, ফাতিহ, ইস্তানবুল
আসসালামু আলাইকুম,
প্রতিবছরের মতো এবারও BASAT আমাদের ঈদকে আরও বিশেষ ও আনন্দময় করে তুলতে চায়। ঈদুল আজহা ২০২৬ উদযাপনের অংশ হিসেবে আমরা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি।
গত ঈদ এর টুর্নামেন্টটি ছিল দারুণ সফল। ইস্তানবুলের বিভিন্ন জায়গা থেকে, এমনকি ইস্তানবুলের বাহির থেকেও অনেক বাংলাদেশি ভাই এতে অংশ নিয়েছিলেন। এটি সবার মাঝে অনেক আনন্দ এনেছিল এবং ভ্রাতৃত্ব ও কমিউনিটির বন্ধনকে আরও শক্তিশালী করেছিল। আর এবার এর টুর্নামেন্ট নিয়ে সবার আগ্রহ ও চাহিদা আরও অনেক বেশি।
তাই আমরা আন্তরিকভাবে আপনাদের সবাইকে এই আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। এই টুর্নামেন্টটি খুব বেশি প্রতিযোগিতামূলক নয় বরং এটি ক্যাজুয়াল, মজার এবং উপভোগ্য একটি আয়োজন। যেকোনো ভাই এতে অংশ নিতে পারেন, এবং ইনশাআল্লাহ আমরা নিশ্চিত আপনি দারুণ সময় কাটাবেন।
এবার ও আমরা নিলামের মাধ্যমে দল গঠন করব। আপনি যদি খেলতে আগ্রহী হন, তাহলে অনুগ্রহ করে সংযুক্ত Google Form পূরণ করে নিলামের জন্য আপনার নাম নিশ্চিত করুন। এতে এক মিনিটেরও কম সময় লাগবে।
Google Form Link:
নিলামের তারিখ: ২৬ মে, ২০২৬, রাত ৯:০০টা
পুরস্কার বিভাগসমূহ:
* Champion Team
* Runner-up Team
* Top Scorer
* Best Player
* Best Young Player (স্কুল শিক্ষার্থীদের জন্য)
আমরা আন্তরিকভাবে আশা করি, এই আয়োজনের মাধ্যমে আপনারা সবাই আমাদের সঙ্গে মিলিত হয়ে ঈদের আনন্দ উদযাপন করবেন। সবাইকে ধন্যবাদ। ![]()
For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).
