ঈদ মোবারক!
পবিত্র ঈদুল আজহার প্রাণঢালা শুভেচ্ছা ![]()
![]()
তুরস্কে অবস্থানরত সকল বাংলাদেশিকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
যারা বাংলাদেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন, তাদের প্রতিও রইল আমাদের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা।
প্রবাসে ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারও BASAT আয়োজন করতে যাচ্ছে “ঈদ পুনর্মিলনী” সহ ৪ দিনব্যাপী বিশেষ ঈদ আয়োজন।
⸻
৪ দিনব্যাপী ঈদ উদযাপন কর্মসূচি
০১ | ঈদের আগের রাত (মঙ্গলবার)
ফুটবল টুর্নামেন্টের নিলাম, রাতের আড্ডা ও ডিনার
এশিয়া লাউঞ্জ, ফাতিহ, ইস্তানবুল
০২ | ঈদের দিন (বুধবার)
ঈদের নামাজ
ফাতিহ মসজিদ
নামাজ শেষে সকালের নাস্তা ও দেশীয় মিষ্টান্ন পরিবেশন
বিকেল ৫:০০ টায় ক্রিকেট প্রীতি ম্যাচ, ফাতিহ, ইস্তানবুল
০৩ | ঈদের দ্বিতীয় দিন (বৃহস্পতিবার)
ফুটবল টুর্নামেন্ট
দুপুর ১২:০০ টা
বিজয়ী দলের জন্য থাকবে বিশেষ পুরস্কার
ইয়েনিকাপি, ফাতিহ, ইস্তাম্বুল
বাসাত ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ
সন্ধ্যা ৮:৩০ টা (মাগরিবের নামাজের পর)
এশিয়া লাউঞ্জ, ফাতিহ, ইস্তানবুল
০৪ | ঈদের চতুর্থ দিন (শনিবার)
বাসাত ঈদ পিকনিক ও সাংস্কৃতিক আয়োজন
বসফরাস
সকাল ১১:০০ টা
এছাড়াও ইস্তানবুলের বাহিরে আরও কয়েকটি শহরে আমাদের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হবে।
⸻
এই বছরের ঈদ পুনর্মিলনীতে থাকছে—
ব্যতিক্রমধর্মী খেলাধুলা
দেশীয় খাবারের বিশেষ আপ্যায়ন
সাংস্কৃতিক পরিবেশনাসহ আরও চমকপ্রদ আয়োজন
⸻
তুরস্কে অবস্থানরত বাংলাদেশি ছাত্র, পেশাজীবী ও পরিবারবর্গ সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
যোগাযোগ: +90 535 416 17 71
আপনাদের উপস্থিতিই আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলবে।
আসুন, সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি।
ঈদ মোবারক ![]()
