সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদুল আজহা ২০২৬ উদযাপনের অংশ হিসেবে বাসাত ক্রিকেট প্রীতি ম্যাচ সম্পন্ন হয়েছে।
ব্যাট-বলের লড়াই, হাসি-আনন্দ আর ঈদের উচ্ছ্বাস সব মিলিয়ে দারুণ এক বিকেল কাটল বাসাত আয়োজিত ঈদ ক্রিকেট ম্যাচে।
তুরস্কের বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের অংশগ্রহণে মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতা, আর মাঠের বাইরে ছিল আড্ডা, হাসি-ঠাট্টা ও ঈদের শুভেচ্ছা বিনিময়।
প্রবাসে থেকেও এমন মুহূর্তগুলো আমাদের আরও কাছাকাছি নিয়ে আসে, মনে করিয়ে দেয় দূরে থাকলেও আমরা সবাই একই পরিবারের অংশ।
For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).
