Bangladesh Students' Association in Turkey BASAT

ঈদুল আজহা ফুটবল টুর্নামেন্ট ২০২৬

ঈদুল আজহা ২০২৬ উদযাপনের অংশ হিসেবে BASAT সফলভাবে আয়োজন করে “ঈদুল আজহা ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। উৎসবের আমেজ, আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনে শেষ হলো এবারের এই প্রাণবন্ত আয়োজন।

এবারের টুর্নামেন্টে মোট ৩টি দল অংশগ্রহণ করে:

🔥 Rising Stars

🔥 Goal Diggers FC

🔥 শাটায় দিবো FC

প্রতিটি দলে ১০ জন করে দক্ষ খেলোয়াড় নিয়ে শুরু হয় মাঠের লড়াই। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হয়েছে দুইবার করে। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল Rising Stars ও Goal Diggers FC ফাইনালে উত্তীর্ণ হয়।

ফাইনালে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে Rising Stars টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চ্যাম্পিয়ন, রানার-আপ এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে জানাই আন্তরিক অভিনন্দন।

🏅 টুর্নামেন্টের হাইলাইটস:

🥇 চ্যাম্পিয়ন: Rising Stars

🥈 রানার-আপ: Goal Diggers FC

⭐ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: কামাল হোসেন

🌟 সেরা উদীয়মান খেলোয়াড়: ইফতিখার রাফি

ব্যস্ত জীবনের মাঝে আনন্দ ভাগাভাগি করা এবং কমিউনিটির পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। যারা মাঠে নেমে খেলেছেন এবং যারা গ্যালারি থেকে উৎসাহ ও সমর্থন দিয়েছেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।

ভবিষ্যতেও BASAT-এর পক্ষ থেকে এমন আরও সুন্দর ও অর্থবহ আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2025

error: Content is protected !!