Bangladesh Students' Association in Turkey BASAT

Türkiye Bursları ইন্টারভিউ ও পরীক্ষা প্রস্তুতি বিষয়ক বিশেষ গাইডলাইন সেশন।

আসসালামু আলাইকুম।

Türkiye Bursları স্কলারশিপের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত (Shortlisted) সকল আবেদনকারীকে আন্তরিক অভিনন্দন। আপনাদের ইন্টারভিউ ও পরীক্ষার প্রস্তুতিকে আরও কার্যকর ও আত্মবিশ্বাসী করে তুলতে Bangladeshi Students’ & Professionals’ Association in Türkiye – BASAT এর উদ্যোগে আগামী ৩ জুন (বুধবার), বাংলাদেশ সময় রাত ৯:০০টায় একটি বিশেষ Zoom Guidance Session আয়োজন করা হয়েছে।

এই সেশনে পূর্ববর্তী বছরগুলোতে স্কলারশিপের মাধ্যমে তুর্কিয়েতে অধ্যয়নের সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন এবং নিজেদের বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতির কৌশল, সাধারণ ভুলত্রুটি, সম্ভাব্য প্রশ্নাবলি এবং সফলতার পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করবেন।

👉এই সেশনে যা থাকছে:

• ইন্টারভিউ প্রস্তুতির কার্যকর দিকনির্দেশনা

• লিখিত পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শ

• অভিজ্ঞ স্কলারদের বাস্তব অভিজ্ঞতা শেয়ারিং

• প্রশ্নোত্তর পর্ব (Q&A Session)

• সফল প্রস্তুতির জন্য প্রয়োজনীয় টিপস ও কৌশল

‼️গুরুত্বপূর্ণ ঘোষণা:

এটি একটি ক্লোজড সেশন। তাই শুধুমাত্র স্কলারশিপের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত (Shortlisted) আবেদনকারীরাই অংশগ্রহণ করতে পারবেন।

যারা ইতোমধ্যে Türkiye Bursları-এর ইন্টারভিউ ই-মেইল পেয়েছেন কিন্তু এখনও BASAT-এর WhatsApp গ্রুপে যুক্ত হননি, তারা নিচের লিংকের মাধ্যমে Join Request পাঠাতে পারেন:

https://chat.whatsapp.com/HTM2fvSbXCMBk56r6Ifnkx?s=cl&p=a…

Join Request পাঠানোর পর প্রাপ্ত ইন্টারভিউ ই-মেইলের একটি স্ক্রিনশট +90 534 273 98 28 নম্বরে পাঠানোর অনুরোধ করা হচ্ছে। যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর আপনাদের গ্রুপে যুক্ত করা হবে।

📌 পরবর্তী সকল নির্দেশনা, Zoom Meeting Link এবং গুরুত্বপূর্ণ আপডেট শুধুমাত্র WhatsApp গ্রুপের মাধ্যমেই প্রদান করা হবে।

আপনাদের অংশগ্রহণ ও সফলতা কামনা করছি।

ধন্যবাদান্তে,

আল আমিন

স্কলারশিপ অ্যাফেয়ার্স সেক্রেটারি

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2025

error: Content is protected !!