বাংলাদেশ স্টুডেন্টস’ অ্যান্ড প্রফেশনালস’ অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়ে (BASAT) কর্তৃক Türkiye Bursları ইন্টারভিউ ও পরীক্ষা প্রস্তুতি বিষয়ক বিশেষ গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত।
প্রথমেই ২০২৬ সালের Türkiye Bursları Scholarship এর জন্য প্রাথমিকভাবে নির্বাচিত (Shortlisted) সকল আবেদনকারীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
প্রাথমিকভাবে নির্বাচিতদের ইন্টারভিউ ও লিখিত পরীক্ষার প্রস্তুতিকে আরও সুসংগঠিত, কার্যকর এবং আত্মবিশ্বাসী করে তুলতে বাসাতের উদ্যোগে গত ৩ জুন, বাংলাদেশ সময় রাত ৯:০০টায়, একটি বিশেষ Zoom Guidance Session সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটিতে তুর্কিয়েতে Türkiye Bursları স্কলারশিপের মাধ্যমে অধ্যয়নরত ও সাবেক স্কলাররা অংশগ্রহণ করেন। তারা নিজেদের বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতির কৌশল, ইন্টারভিউয়ের সাধারণ প্রশ্ন, আবেদনকারীদের প্রচলিত ভুলত্রুটি এবং সফলতার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগাভাগি করেন।
সেশনে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
ইন্টারভিউ প্রস্তুতির কার্যকর দিকনির্দেশনা
লিখিত পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শ
অভিজ্ঞ স্কলারদের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প
প্রশ্নোত্তর পর্ব (Q&A Session)
সফল প্রস্তুতির জন্য প্রয়োজনীয় টিপস, কৌশল ও করণীয়
BASAT বিশ্বাস করে, এই ধরনের উদ্যোগ Türkiye Bursları-এর সম্ভাব্য স্কলারদের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে এবং তাদের সফলতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সকল আবেদনকারীর জন্য আন্তরিক শুভকামনা।
আল্লাহ আপনাদের মঙ্গল করুন এবং কাঙ্ক্ষিত সাফল্য দান করুন।
For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).
