Bangladesh Students' Association in Turkey BASAT

BASAT ও বাংলাদেশ তুর্কিয়ে এডুকেশন ফোরামের উদ্যোগে “Studying Engineering in Türkiye” সেমিনার অনুষ্ঠিত

📢 বাংলাদেশ স্টুডেন্টস’ অ্যান্ড প্রফেশনালস’ অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়ে (BASAT) এবং বাংলাদেশ তুর্কিয়ে এডুকেশন ফোরাম-এর যৌথ উদ্যোগে “Studying Engineering in Türkiye” শীর্ষক বিশেষ গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তুর্কিয়েতে কর্মরত বাংলাদেশি সহযোগী অধ্যাপক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং সাবেক স্কলাররা বক্তব্য প্রদান করেন। তারা তুর্কিয়েতে উচ্চশিক্ষার বাস্তব অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়ে আবেদন ও প্রস্তুতি প্রক্রিয়া, আবেদনকারীদের সাধারণ ভুলত্রুটি এবং সফলতার জন্য গুরুত্বপূর্ণ করণীয় বিষয়সমূহ অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগাভাগি করেন।

🎯 সেশনে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:

✅ তুর্কিয়েতে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি অধ্যয়নের সুযোগ ও সম্ভাবনা

✅ সরকারি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন স্কলারশিপের সুযোগ-সুবিধা

✅ তুর্কিয়ের শিক্ষাব্যবস্থা, গবেষণা পরিবেশ এবং গ্র্যাজুয়েশনের পর ক্যারিয়ার সম্ভাবনা

✅ বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি

✅ আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে তুর্কিয়েতে জীবনযাপন ও একাডেমিক অভিযোজন

BASAT বিশ্বাস করে, এ ধরনের তথ্যভিত্তিক উদ্যোগ বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে তুর্কিয়েতে উচ্চশিক্ষা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, এটি আগ্রহী আবেদনকারীদের আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, কার্যকর ও সফল করতে সহায়তা করবে।

আমরা আশা করি, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের দিকনির্দেশনামূলক ও তথ্যসমৃদ্ধ আয়োজন অব্যাহত থাকবে।

For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2025

error: Content is protected !!